Size Guide
Size Guide — সঠিক সাইজ বেছে নিন
অনলাইনে জুতা কিনতে গিয়ে সাইজ নিয়ে দ্বিধা? এই গাইডটা একবার পড়ে নিন — নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন।
📏 পদ্ধতি ১ — পায়ের মাপ নিজে নিন
- একটা A4 কাগজ মেঝেতে রাখুন, দেয়ালের সাথে লাগিয়ে
- খালি পায়ে কাগজের উপর দাঁড়ান — গোড়ালি দেয়ালে ঠেকান
- পায়ের সবচেয়ে লম্বা আঙুলের ডগায় কলম দিয়ে দাগ দিন
- স্কেল দিয়ে দেয়াল থেকে দাগ পর্যন্ত সেন্টিমিটারে মাপুন
- নিচের চার্টে মিলিয়ে সাইজ দেখে নিন
টিপস: দুই পা-ই মাপুন — একটা পা অন্যটার চেয়ে একটু বড় হতে পারে। যে পা বড়, সেটার মাপ চার্টে মেলাবেন।
📐 সাইজ চার্ট — EU সাইজ বনাম পায়ের মাপ (সেমি)
| EU Size (Ben Nevis) | Bata Size | পায়ের মাপ (cm) | US | UK |
|---|---|---|---|---|
| 37 | 04 | 23.3 cm | 4.5 | 4 |
| 38 | 05 | 23.9 cm | 5.5 | 5 |
| 39 | 06 | 24.5 cm | 6.5 | 6 |
| 40 | 06 | 25.1 cm | 7 | 6.5 |
| 41 | 07 | 25.7 cm | 7.5 | 7 |
| 42 | 08 | 26.3 cm | 8.5 | 8 |
| 43 | 09 | 26.9 cm | 9.5 | 9 |
| 44 | 10 | 27.5 cm | 10.5 | 10 |
| 45 | 11 | 28.1 cm | 11.5 | 11 |
| 46 | 12 | 28.7 cm | 12.5 | 12 |
Ben Nevis EU সাইজ স্ট্যান্ডার্ড — মডেলভেদে সামান্য তারতম্য হতে পারে। ⚠️ Bata-র ৬ নম্বর সাইজটা EU ৩৯ আর ৪০ — দুইটার সাথেই মেলে, তাই Bata-র মাপ ধরে না নিয়ে পায়ের সেন্টিমিটার মাপটাই দেখুন। সন্দেহ হলে WhatsApp করুন।
📞 01711-885639
🤝 পদ্ধতি ২ — আপনার এখনকার জুতার সাথে মিলিয়ে নিন (সবচেয়ে সহজ)
কাগজে মাপজোক করতে ঝামেলা লাগছে?
আপনার এখন যে জুতাটা পায়ে সবচেয়ে আরাম লাগে, সেটার সাইজ নম্বর আর ব্র্যান্ডের নাম WhatsApp-এ পাঠিয়ে দিন — আমরা Ben Nevis-এর কোন সাইজটা আপনার জন্য ঠিক হবে, বলে দেব।
যেমন লিখতে পারেন: “আমি Bata ৮ নম্বর পরি, Ben Nevis-এ কোন সাইজ নেব?”
WhatsApp-এ সাইজ জেনে নিন🏃 কেমন ফিট পছন্দ করেন?
| আপনি চান | যা করবেন |
|---|---|
| একটু টাইট ভাব (snug) | চার্ট অনুযায়ী সাইজই নিন |
| সাধারণ ফিট (regular) | চার্ট অনুযায়ী সাইজ নিন — বেশিরভাগ মানুষ এটাই নেন |
| একটু ঢিলা (roomy) | চার্ট থেকে এক সাইজ বড় নিন — মোটা মোজা পরলে কাজে দেবে |
| পা চওড়া | এক সাইজ বড় নিন, আর WhatsApp-এ একবার জানিয়ে দিন — আমরা দেখে দেব |
সাইজ না মিললে?
চিন্তার কিছু নেই — জুতা হাতে পাওয়ার ২ দিনের মধ্যে জানালে সাইজ বদলে দেব।
এক্সচেঞ্জের কুরিয়ার খরচটা আমরা আর আপনি ভাগ করে নেব। জুতা না পরা অবস্থায়, আসল বক্সসহ ফেরত দিতে হবে।
📞 WhatsApp: 01711-885639