যে পথে জুতাটা আপনার কাছে পৌঁছায়
বিশ্ব আসে Bangladesh-এ
এক সময় পৃথিবী আমাদের চিনতো পোশাকের জন্য। আজ জুতাতেও Bangladesh বিশ্বের সেরাদের কাতারে। USA, UK, Europe-এর বড় বড় brand তাদের জুতা বানাতে আসে আমাদের Export Factory-গুলোতে — কারণ এখানে আছে world-class machine, উন্নত material, আর সেই কারিগরেরা, যাঁদের হাতের কাজ বিশ্ববাজারে সমাদৃত।
৫০+ Machine-এ তৈরি হয় Export-Grade জুতা
প্রতিটা জুতা ৫০টিরও বেশি specialized machine-এর মধ্য দিয়ে যায় — প্রতিটা সেলাই, প্রতিটা bonding, প্রতিটা finishing আলাদাভাবে নিখুঁত হয়। তুলনায় local market-এর জুতা তৈরি হয় মাত্র ১০–১২টা machine-এ। দেখতে কাছাকাছি লাগলেও, ৬ মাস আর ৩ বছরের পার্থক্যটা তৈরি হয় ঠিক এখানেই।
আমরা সংগ্রহ করি সরাসরি Factory থেকে
আর এখানেই Ben Nevis। Export-এর জন্য তৈরি সেই জুতা আমরা factory থেকে সরাসরি সংগ্রহ করি — জাহাজে ওঠার বদলে জুতাটা ওঠে আমাদের গাড়িতে, আর পৌঁছায় আপনার ঠিকানায়। বিদেশে পাঠানোর tax-VAT নেই, showroom-এর ভাড়া নেই, মাঝখানে কোনো হাতবদল নেই।