সাদা স্নিকার হলুদ হয়ে গেছে? ঘরোয়া ৫টা উপায়
Share
নতুন সাদা স্নিকার কিনে তিন মাস পর তাকালে মনই খারাপ হয় — সাদা রংটা হলুদে মেরে যায়।
এটা জুতার দোষ নয়। ঢাকার ধুলা, বর্ষার কাদা, আর ঘাম — তিনটা মিলে সাদা রং নষ্ট করে। ভালো খবর, বেশিরভাগ ক্ষেত্রে ঘরের জিনিস দিয়েই সারানো যায়।
১. বেকিং সোডা + ভিনেগার — সবচেয়ে কার্যকর
এক চা ঙ9ামচ বেকিং সোডা, এক চা ঙ9ামচ সাদা ভিনেগার আর সামান্য গরম পানি মিশিয়ে পেস্ট বানান। পুরনো টুথব্রাশ দিয়ে বৃত্তাকারে ঘষুন। ১৫ মিনিট রেখে ঠান্ডা পানিতে মুছে ফেলুন।
সাবধান: চামড়ার জুতায় এটা ব্যবহার করবেন না — ক্যানভাস আর মেশ আপারে ঠিক আছে।
২. টুথপেস্ট — ছোট দাগের জন্য
সাদা টুথপেস্ট (জেল নয়) দাগের উপর লাগিয়ে ব্রাশ দিয়ে ঘষুন, ১০ মিনিট রাখুন, তারপর ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন। জুতার সাদা রাবার সোলে দারুণ কাজ করে।
৩. লেস আর ইনসোল আলাদা করে ধোয়া
বেশিরভাগ মানুষ এটা করেন না, অথচ জুতা নোংরা দেখানোর অর্ধেক কারণ হলো হলুদ হয়ে যাওয়া লেস। লেস খুলে সাবান পানিতে ভিজিয়ে রাখুন, ইনসোল আলাদা বের করে রোদে শুকান।
৪. ওয়াশিং মেশিনে দেবেন না
এটা সবচেয়ে বড় ভুল। মেশিনের ঝাঁকুনিতে সোলের আঠা আলগা হয়ে যায়, কাপড় ঢিলে হয়ে যায়। একবার পরিষ্কার হয়, তিনবারে জুতা শেষ। হাতে ধোয়াই সবচেয়ে নিরাপদ।
৫. রোদে শুকাবেন না — হ্যাঁ, ঠিকই পড়লেন
কড়া রোদে শুকালে সাদা আরও দ্রুত হলুদ হয় আর আঠা শুকিয়ে ফাটে। ছায়ায়, বাতাস চলাচল করে এমন জায়গায় শুকান। ভেতরে সাদা কাগজ পুরে দিলে দ্রুত শুকাবে আর আকারও ঠিক থাকবে।
প্রতিরোধই সবচেয়ে ভালো চিকিৎসা
- প্রতিবার পরার পর শুকনো কাপড় দিয়ে একবার মুছে রাখুন — ৩০ সেকেন্ডের কাজ
- বর্ষার দিনে সাদা জুতা এড়িয়ে চলুন
- দুই জোড়া জুতা পালা করে পরুন — একটা বিশ্রাম পেলে দুইটাই বেশি দিন টেকে
শেষ পয়েন্টটা মানুষ সবচেয়ে কম মানে। প্রতিদিন একই জুতা পরলে ঘাম শুকানোর সময় পায় না — তাতে গন্ধ হয়, ইনসোল নষ্ট হয়, আর জুতার আয়ু প্রায় অর্ধেক হয়ে যায়।
দুই জোড়া রাখার কথা ভাবছেন? Ben Nevis-এর জুতা বাংলাদেশের Export Factory-তে তৈরি, দাম শুরু ১,৪৫০ থেকে। সারাদেশে ক্যাশ অন ডেলিভারি — সব জুতা দেখুন →