১,৫০০ টাকার জুতা vs ৫,০০০ টাকার জুতা — পার্থক্য কোথায়?
Share
দোকানে দুইটা জুতা পাশাপাশি রাখলে দেখতে প্রায় একই রকম লাগে। অথচ একটার দাম ১,৫০০, অন্যটার ৫,০০০। পার্থক্যটা কোথায়?
আমরা নিজেরা Export Factory থেকে জুতা নিই, তাই ভেতরের হিসাবটা জানি। খুলেই বলি।
যে পার্থক্যগুলো সতিয়ি
১. সোলের মাল
সস্তা জুতায় প্রায়ই শক্ত PVC সোল থাকে — ভারি, আর ছয় মাসে দাবা মেরে যায়। ভালো জুতায় থাকে EVA বা ফোম সোল — হালকা, আর চাপ পড়লে আবার ফিরে আসে। এটা পায়ের আরামে সবচেয়ে বড় পার্থক্য গড়ে।
২. সেলাই আর আঠার কাজ
জুতা সবাই বানাতে পারে। কিন্তু সোল আর আপারের জোড়াটা কতখানি মজবুত — সেই পার্থক্যটা ছয় মাস পর বোঝা যায়। Export-grade কারখানায় এই পর্যায়ে প্রেস মেশিন ব্যবহার হয়, হাতের আঠা নয়।
৩. ইনসোল
সস্তা জুতার ইনসোল পাতলা ফোম — তিন মাসেই চেপ্টা। একটু ভালো জুতায় কুশনড ইনসোল থাকে, যা দুই বছরেও চেপ্টা হয় না।
যে পার্থক্যগুলো আসলে দামের সাথে সম্পর্কিত নয়
এখানেই আসল কথা। ৫,০০০ টাকার একটা ব্র্যান্ডেড জুতার ভেতর যা থাকে:
- ব্র্যান্ডের নাম — বিজ্ঞাপন, সেলেব্রিটি, স্পন্সরশিপ
- ইমপোর্ট ডিউটি — বিদেশ থেকে আনতে শুল্ক
- শোরুম ভাড়া ও কর্মচারী — গুলশানের দোকানের ভাড়াও দামে যোগ হয়
- ডিস্ট্রিবিউটর আর রিটেইলারের লাভ — তিন-চার হাত বদলায়
বিশ্বব্যাপী হিসাবে একটা স্নিকারের ভেতর মাল আর মজুরির খরচ প্রায়ই খুচরা দামের এক-পঞ্চমাংশেরও কম। বাকিটা মাঝখানের খরচ।
তাহলে কম দামে ভালো জুতা কীভাবে সম্ভব?
একটাই শর্ত — মাঝখানের হাতগুলো বাদ দিতে হবে। কারখানা থেকে সরাসরি ক্রেতার কাছে গেলে মান ঠিক রেখেও দাম অর্ধেকের নিচে রাখা যায়।
তবে একটা সতর্কতা — সব সস্তা জুতাই ভালো নয়। বাজারে রিজেক্ট মাল আর B-grade লটও কম দামে বিক্রি হয়। কেনার আগে দেখুন বিক্রেতা সোলের মাল, কারখানার কথা আর ফেরতের নিয়ম পরিষ্কার করে বলছে কি না।
কেনার আগে এই ৪টা প্রশ্ন করুন
- সোল কিসের তৈরি — EVA নাকি PVC?
- হাতে পেয়ে দেখে টাকা দেওয়ার সুযোগ আছে?
- সাইজ না মিললে বদলানো যাবে?
- সমস্যা হলে ফোন ধরবে তো?
এই চারটার উত্তর পরিষ্কার হলে দাম কম হওয়া নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।
Ben Nevis-এর জুতা বাংলাদেশের Export Factory-তে তৈরি — সেই একই কারখানা, যেখানে বিদেশি ব্র্যান্ডের জুতাও হয়। হাতে পেয়ে, দেখে, তারপর টাকা — সব জুতা দেখুন →